আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ৬ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের আদালতপাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া, মঙ্গলবার সংঘর্ষের সময় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও ২১ জনকে আটক করেছে সিএমপি।
এছাড়া, চট্টগ্রাম বন্দরনগরীতে দেশীয় তৈরি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ (ককটেল) সহ আওয়ামী লীগের সমর্থক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
